ছবির ক্যাপশন:
উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গা প্রিমিয়ার লীগ (এপিএল) সিজন-২ এর ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গা এ টিম মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ট্রফির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল ডিওর চেয়ারম্যান ও টুর্নামেন্টের মূল স্পন্সর হাসিবুল হক লিপু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ও পরিচালনা কমিটির উপদেষ্টা মীর আসাদুজ্জামান উজ্জ্বল, ক্রীড়া সংগঠক মো. ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ক্রীড়া সংগঠক জুয়েল মাহমুদ, রেজাউল ইসলাম, আব্দুল কুদ্দুস মাস্টার, পরিচালনা কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ মণ্ডল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য চিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু এবং সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ক্রীড়াবিদরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৬টি দলের মালিক, কর্মকর্তা ও খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। ট্রফির মোড়ক উন্মোচন শেষে আতশবাজি প্রদর্শন ও শহরে বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
