ছবির ক্যাপশন:
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ| গতকাল বুধবার সকালে তিন জেলায় পৃথকভাবে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়ার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়|
চুয়াডাঙ্গা:
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে| গতকাল বুধবার সকাল ১০টায় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার| অনুষ্ঠানের শুরুতে অগ্নিযোদ্ধারা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন| পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করা হয়| এরপর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন| তিনি বলেন, একটি ইংরেজি বইতে তিনি পড়েছিলেন, যেখানে শিক্ষার্থীদের জিজ্ঞেস করা হয়েছিল, তারা কে কী হতে চায়| সেখানে অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পুলিশ হওয়ার কথা বললেও একজন শিক্ষার্থী বলেছিল সে ফায়ার ফাইটার হতে চায়- যা ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি সমাজের উচ্চ মূল্যায়নের প্রতিফলন|
তিনি আরও বলেন, ফায়ার ফাইটাররা শুধু অগ্নিনির্বাপণেই নয়, ˆদনন্দিন জীবনের নানা দুর্ঘটনা মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অনেক সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন| এ কারণে সরকার ২০টি নতুন ফায়ার স্টেশন স্থাপনের পাশাপাশি ১০০টি অ্যা¤^ুলেন্স সরবরাহের পরিকল্পনা নিয়েছে|
অনুষ্ঠানে ফায়ার ফাইটার বিপ্লব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজুল ইসলাম এবং উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান| এছাড়াও বক্তব্য দেন স্টেশন অফিসার ওহিদুল ইসলাম| সভায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও বিএনসিসির সদস্যরা
মেহেরপুর:
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে| গতকাল বুধবার সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়| অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পতাকা উত্তোলন করেন| এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন| পরে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন|
উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের করা হয়| অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র্যালিটি ফায়ার সার্ভিস অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে| র্যালিতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইন্সপেক্টর রতন চন্দ্র শাহা এবং স্টেশন অফিসার শামীম রেজাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন|
ঝিনাইদহ:
ঝিনাইদহে গতকাল বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়| জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়| সকালে জেলা প্রশাসক মো. নোমান হোসেন কর্মসূচির উদ্বোধন করেন| এসময় ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন| পরে ঝিনাইদহ ফায়ার স্টেশন চত্বরে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়| এরপর একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়| এছাড়া মহড়ায় অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযান, আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডের সময় আটকা পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারের প্রাথমিক কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা|
