ছবির ক্যাপশন:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে দেশের মানুষ নানা অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করবে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং যুব সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএ সাংগঠনিক শাখার আমির আব্বাস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ দলীয় নেতা-কর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থী পরিচিতি সভায় আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী জেলা জামায়াতের যুববিষয়ক সম্পাদক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, বেলগাছী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জায়ামাতের সেক্রেটারি মামুন রেজা, ভাংবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, হারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিএ শাখার কর্মপরিষদ সদস্য শাজাহান আলী, কুমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কুমারী ইউনিয়ন
জামায়াতের সহকারী সেক্রেটারি রাশেদ আহম্মেদ, ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, জামজামি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসাইন, খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওালানা আব্দুল লতিফ, কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমির আশাদুল হক, জেহালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমির হুমায়ন কবির, আইলহাঁস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমির লিয়াকত আলী, নাগদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমির রিপন বিশ্বাস, খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান (বেল্টু) মোল্লা, গাংনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিএ সাংগঠনিক শাখার কর্মপরিষদের সদস্য আজহারুল ইসলাম, চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে ভালো ফলাফল অর্জনের ব্যাপারে তারা আশাবাদী। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
