আলমডাঙ্গায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-05-19 ইং
আলমডাঙ্গায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জ থেকে আলিম (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলিম রাধিকাগঞ্জ এলাকার আব্দুল রহিমের ছেলে।


জানা গেছে, গতকাল সোমবার বেলা দুইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রাধিকাগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নিজ বসতঘরে অবস্থানরত আলিমের দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।


এছাড়া একই ব্যাগ থেকে মাদক বিক্রির ৬ হাজার ১১০ টাকা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)