চুয়াডাঙ্গা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2026-05-19 ইং
চুয়াডাঙ্গা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিএফ কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা পৌরসভায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল পৌনে ৮টায় পৌরসভা কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সমাজ উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান, টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন এবং কনজারভেন্সি পরিদর্শক মো. জুবায়ের রহমান। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২৫টি ভিজিএফ কার্ডধারীর মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় মোট ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)