চুয়াডাঙ্গায় সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ

আপলোড তারিখঃ 2026-05-19 ইং
চুয়াডাঙ্গায় সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

জনগণই বিএনপির সরকারের মূল শক্তি, সকল অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন।


সমাবেশে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য ও দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি বলেন, ‘দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের আমলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে ফ্যাসিস্ট বাদে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বসে জুলাই সনদ নিয়ে বিভিন্ন ধরনের  আলোচনা এবং স্বাক্ষর করেছিল। সেই স্বাক্ষরের পরিপেক্ষিতে একটি ‘হ্যা’- ‘না’ ভোট হয়েছিল। এই জুলাই সনদে সমস্ত দলের সম্মতিক্রমে যেটা স্বাক্ষরিত হয়েছিল, সেটা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করতে চায়।


বিএনপি জুলাই শহিদদের প্রতি সম্মান রেখে, সেই স্বাক্ষরকে সম্মান রেখে সমস্ত কর্মসূচি পালন করতে চায়। কিন্তু একটি কুচক্রী মহল এই গুপ্ত সংগঠন যারা করে, তারা এই জুলাই সনদকে সাধারণ মানুষের সামনে বিতর্কিত করে তুলেছে। তারাই জুলাই সনদের শর্ত সবার আগে ভঙ্গ করেছে। জুলাইয়ে শর্ত ছিল- নারীদের এই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বানানোর জন্য, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদের মনোনয়ন দিয়েছে, কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এনসিপি নারীদের মনোনয়ন দেয়নি। জুলাই সনদে উল্লেখ ছিল, যেই দল সরকার গঠন করুক না কেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে। আমরা সরকার গঠনের পর তাদের ডেপুটি স্পিকারের জন্য বারবার বলার পরেও তারা ডেপুটি স্পিকার দেয়নি। তারাই জুলাই সনদের শর্ত ভঙ্গ করেছে।


চুয়াডাঙ্গা জেলা বিএনপির সমাবেশ শেষে জানানো হয়, আগামী সপ্তাহব্যাপী জেলার সকল ইউনিয়ন, পৌরসভা ও থানায় সমাবেশ কর্মসূচিসহ বিএনপি’র জুলাই সনদ অনুসারে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ, এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ কর্মসূচিও পালন করা হবে।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী,  দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ হক পল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম রউফ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মানি খন্দকার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহা, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীনসহ আর অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)