চুয়াডাঙ্গায় ভূমিসেবা মেলা উদ্যাপন উপলক্ষে প্রেস কনফারেন্স

আজ থেকে শুরু মেলা, চলবে ২১ মে পর্যন্ত

আপলোড তারিখঃ 2026-05-19 ইং
চুয়াডাঙ্গায় ভূমিসেবা মেলা উদ্যাপন উপলক্ষে প্রেস কনফারেন্স ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ভূমিসেবা মেলা উদ্যাপন উপলক্ষে প্রেস কনফারেন্স করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে শোনান। এসময় তিনি বলেন, আজ ১৯ মে থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী সারাদেশে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। তারই পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গায়ও এ মেলার আয়োজন করা হয়েছে।’


তিনি আরও বলেন, ভূমিসেবা মেলা উদ্যাপন উপলক্ষে জেলায় নানা আয়োজন করা হবে। প্রথমে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর ভূমিসেবা মেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরে “অঁঃড়সধঃবফ খধহফ গধহধমবসবহঃ ঝুংঃবস: ঞযব ঈযধহমবং, উবাবষড়ঢ়সবহঃ ধহফ ডধু ঋড়ৎধিৎফ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া মেলা প্রাঙ্গণ পরিদর্শন, সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময়, জনসচেতনতামূলক সভা এবং এলএ চেক বিতরণ করা হবে। বিভিন্ন শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মেলায় মোট ৫টি স্টল থাকবে এবং এসব স্টলে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।


এসময় উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী ও জমির উদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)