চুয়াডাঙ্গায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি

বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-05-19 ইং
চুয়াডাঙ্গায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে সাহেব বাংলো এলাকায় জবাই করা একটি অসুস্থ গরুর মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মাংস বিক্রেতা অলি নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গার ফার্মপাড়া রেল কলোনির সাহেব বাংলো এলাকায় একটি অসুস্থ গরু জবাই করে বিক্রির প্রস্তুতি নেয় একই এলাকার মৃত ফরিদের ছেলে মো. ওলি। সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম সেখানে অভিযান চালান। ঘটনার সত্যতা পেয়ে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. ওলিকে পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইনে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও চুয়াডাঙ্গা স্যানেটারি ইন্সপেক্টর নারগিস জাহান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)