দামুড়হুদায় পরীক্ষার হলে অনিয়মের অভিযোগ

কেন্দ্র সচিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ

আপলোড তারিখঃ 2026-05-19 ইং
দামুড়হুদায় পরীক্ষার হলে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকালে অনিয়ম ও এক শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্র সচিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক শিক্ষক। গত রোববার তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ইয়াসির আরাফাত গত ১৭ মে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩০১ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পরীক্ষা চলাকালে বিশেষ সুবিধাপ্রাপ্ত এক শিক্ষার্থীর কারণে তার দায়িত্বের সময় অতিরিক্ত ৪৫ মিনিট বাড়ানো হয়। লিখিত অভিযোগে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে এক বহিরাগত ব্যক্তি ওই শিক্ষার্থীকে সহায়তা করার চেষ্টা করেন। এতে বাধা দিলে ওই ব্যক্তি ক্ষুব্ধ আচরণ করেন। পরে নিজেকে এডিপিইও পরিচয়দানকারী এক নারী এসে ওই শিক্ষার্থীকে সহযোগিতা করার অনুরোধ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।


শিক্ষক ইয়াসির আরাফাত অভিযোগ করেন, তিনি এতে সম্মতি না দিলে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় এবং অপমানজনক কথাবার্তা বলা হয়। পরে কেন্দ্র সচিবকে নিয়ে এসে তাকে রাজি করানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে যেখানে বাহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, সেখানে দুইজন বাহিরাগত ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করেন, যা পরীক্ষা পরিচালনার নীতিমালার পরিপন্থী।


এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ওই শিক্ষক। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)