সেরা স্ক্রিনিং পারফরমেন্স সম্মাননা পেলেন আলমডাঙ্গার ডা. শারমিন আক্তার

আপলোড তারিখঃ 2026-05-18 ইং
সেরা স্ক্রিনিং পারফরমেন্স সম্মাননা পেলেন আলমডাঙ্গার ডা. শারমিন আক্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার ‘সেরা স্ক্রিনিং পারফরমেন্স, জেলা ভিত্তিক, খুলনা বিভাগ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন| গত শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তার হাতে এ সম্মাননা তুলে দেন|

জানা গেছে, ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আওতায় জানুয়ারি থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত কার্যক্রমের পারফরমেন্স মূল্যায়নে তিনি খুলনা বিভাগে জেলা পর্যায়ে সেরা নির্বাচিত হন| অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ¯^াস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএসসি) ডা. ˆসয়দ কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. আশরাফুন্নেছাসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ|

সম্মাননা অর্জনে আলমডাঙ্গা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আরএমও, মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ কর্মকর্তা-কর্মচারীরা ডা. শারমিন আক্তারকে অভিনন্দন জানিয়েছেন|


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)