চন্দ্রবাসে হারুন অর রশীদের জন্য দোয়া

আপলোড তারিখঃ 2026-05-17 ইং
চন্দ্রবাসে হারুন অর রশীদের জন্য দোয়া ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির আয়োজনে বাদ আসর নাটুদাহর চন্দ্রবাস কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও আইসিটি অফিসার মোঃ আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন লিফন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত আলী, নতিপোতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জেল হোসেন এবং নাটুদা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।


এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা হিসাব সহকারী সমিতির সভাপতি সাজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, ইউপি সদস্য সাজিবার রহমান, হিসাব সহকারী মতিয়ার, হাসিবুল হাসান, উদ্যোক্তা হারুন অর রশীদসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ।


উল্লেখ্য, হারুন অর রশীদ গত ৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)