ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ১০
ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড
কলেজ। গতকাল শনিবার আর্দশ স্কুলের হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহে অনন্য
কীর্তি হওয়ায় দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ ফাহমিদা
রহমান ও বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন জেলা শিক্ষা অফিসার মোছা:
জেসমিন আরা খাতুন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী।
জানা
যায়,জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায় থেকে নির্বাচিত হয়ে
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে অনন্য গৌরব অর্জন করেছে দামুড়হুদা পাইলট গার্লস
স্কুল এন্ড কলেজ। শিক্ষা, সহ-শিক্ষা কার্যক্রম এবং শৃঙ্খলাসহ বিভিন্ন
ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে ১০টি
ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করার গৌরব লাভ করেছে।
প্রতিষ্ঠানটির এই অবিস্মরণীয় অর্জনের বিষয়টি প্রতিষ্ঠানটিকে আগামীতে আরো
দায়বদ্ধ করে তুলবে ভালো কিছু অর্জনের প্রত্যাশায়।
যেসব ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন:
প্রতিষ্ঠানটির
শিক্ষক, শিক্ষার্থী ও রেঞ্জার-গাইডদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত ১০টি
ক্যাটাগরি হলো:শ্রেষ্ঠ প্রতিষ্ঠান :দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড
কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: ফাহমিদা রহমান শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক:
শামসিয়া ফাহমিদা রহমান শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক:ফাহরিয়া আক্তার শিউলি,
শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী কলেজ:মোছা: তাসপিয়া আক্তার শ্রেষ্ঠ রেঞ্জার
গ্রুপ কলেজ: ফারিয়া নুসরাত এষা, শ্রেষ্ঠ শিক্ষার্থী (কারিগরি শাখা):
মোছা: মিথিলা আক্তার শ্রেষ্ঠ গার্ল গাইড গ্ৰুপ শিক্ষার্থী: ইসরাত জাহান
শাম্মী ,শ্রেষ্ঠ জারি গান দল: সাইকা ও তার দল, শ্রেষ্ঠ ইংরেজি
বক্তব্য:মাইমুনা ইতু
এ বিষয়ে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল
এন্ড কলেজর অধ্যক্ষ ফাহমিদা রহমান বলেন, এই গৌরবময় অর্জন আমাদের একার নয়,
এটি প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের
সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শিক্ষার গুণগত মান ধরে রেখে আগামীতে বিভাগীয় ও
জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর। তিন আরো বলেন
,দামুড়হুদা উপজেলায় নারী শিক্ষার অগ্রগতি এবং সহ-শিক্ষা কার্যক্রমে
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের এই ঐতিহাসিক সাফল্য অন্যান্য
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক বড় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
