চুয়াডাঙ্গার মাহমুদুল ইসলাম মালিক পল্টুর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-05-17 ইং
চুয়াডাঙ্গার মাহমুদুল ইসলাম মালিক পল্টুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের আরামপাড়ার বাসিন্দা মোহাম্মদ মাহমুদুল ইসলাম মালিক পল্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

মরহুমের নামাজে জানাজা আজ রোববার সকাল ৯টায় রেলবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হবে।


পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে সকল বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)