ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জামায়াতের কর্মী ও সহযোগী মনোনয়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলা দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। তিনি বলেন, ‘সমাজ থেকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করার জন্য সাংগঠনিক মান উন্নয়ন করা জরুরি।’ এছাড়াও তিনি সকল চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র প্রচারণা চালাতে আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আইন আদালত সম্পাদক দারুস সালাম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক, কুমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ মামুন, নাগদাহ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. রিপন বিশ্বাস, বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন।
সভা শেষে উপজেলা আমির বকুল কর্মীদের মান পর্যালোচনা ও সহযোগী থেকে কর্মী পদে মান উন্নয়নের বিষয়ে বক্তব্য দেন। এছাড়া তিনি দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আইলহাসের লিয়াকত আলী এবং খাসকররায় মাওলানা আব্দুল লতিফের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পদপ্রার্থী মামুন রেজা। সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীরা এ সমাবেশকে সফল করতে দলীয় কার্যালয়ে উপস্থিত হন।
