দামুড়হুদায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টাইব্রেকারে বনানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2026-05-16 ইং
দামুড়হুদায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টাইব্রেকারে বনানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:

দামুড়হুদায় শহীদ জিয়া স্মৃতি সিক্স এ সাইড চায়না বার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দামুড়হুদা বনানী স্পোর্টিং ক্লাব| গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় দামুড়হুদা নওজোয়ান সংঘের আয়োজনে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়| খেলায় মুখোমুখি হয় দামুড়হুদার বনানী স্পোর্টিং ক্লাব এবং চুয়াডাঙ্গা ফার্মপাড়ার ফাইভ স্টার ক্লাব|

সিক্স এ সাইড চায়না বার পদ্ধতিতে অনুষ্ঠিত ম্যাচে উভয় দলে ছয়জন করে খেলোয়াড় অংশ নেন| প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়| টাইব্রেকারে বনানী স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে ফাইভ স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়| ম্যাচে দুর্দান্ত ˆনপুণ্য দেখিয়ে বনানী স্পোর্টিং ক্লাবের ৯ ন¤^র জার্সিধারী খেলোয়াড় নাসিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন|

খেলা পরিচালনা করেন রেফারি ইমাম হোসেন| ধারাভাষ্যে ছিলেন তোতা মিয়া| এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে| ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু|

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাতাব বিশ্বাস ফুটবল একাডেমির সভাপতি মিলন বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ এবং দামুড়হুদা সদর ইউনিয়নের ৪ ন¤^র ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল আজাদসহ অনেকে| টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শরিফুল, তুষার, আলামিন, শোভন, জাকির, সুমনসহ স্থানীয় যুবসমাজের সদস্যরা|


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)