ডাকবাংলা বাজারে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আপলোড তারিখঃ 2026-05-15 ইং
ডাকবাংলা বাজারে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ছবির ক্যাপশন:

‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সেবা দেওয়া হয়। ডা. ফজলুর রহমানের ডাকবাংলা বাজারে নতুন চেম্বার উদ্বোধন উপলক্ষে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাকিব মোহাম্মদ আল হাসান মিজু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে নতুন চেম্বারের উদ্বোধন করেন। এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)