দামুড়হুদায় স্বাস্থ্য কেন্দ্রে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির সভা

আপলোড তারিখঃ 2026-05-15 ইং
দামুড়হুদায় স্বাস্থ্য কেন্দ্রে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহিব্বুল্লাহ, ডা. মেডিকেল অফিসার মোছা. মেহবুবা মুস্তারী, মেডিকেল অফিসার ডা. মো. ইয়াসীন রাহাত, মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন, মেডিকেল অফিসার ডা. মোছা: রোকসানা খাতুন, মেডিকেল অফিসার ডা. মো, মোস্তাফিজুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মো. নিয়ামত আলী প্রমুখ। জানা যায়, দামুড়হুদার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েটে প্রেরণের অগ্রগতি সম্পর্কে বিশদ পর্যালোচনা করা হয়। যেকোনো রোগীর ক্ষেত্রে আন্তরিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)