ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ‘হাটবোয়ালিয়া ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়। অবহেলিত জনপদের মানুষের মাঝে আধুনিক ফিজিওথেরাপি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে বাত-ব্যথা, স্ট্রোক প্যারালাইসিসসহ বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদী রোগের সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠানটিতে নিয়মিত রোগী দেখবেন ফিজিও লিটু আনাম, যিনি ঢাকার নিটোরসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। এছাড়াও বিশেষ পরামর্শক হিসেবে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখবেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশিক আহমেদ। সেন্টারটিতে ফ্রোজেন শোল্ডার, আর্থ্রাইটিস, হাড় ক্ষয়, কোমর ও হাঁটুর ব্যথা, স্পোর্টস ইনজুরি এবং অটিজমসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ সেবা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ফারহাদুল ইসলাম রানা বলেন, ‘অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা আধুনিক ও সঠিক চিকিৎসা প্রদান করাই আমাদের প্রধান লক্ষ্য, যাতে স্থানীয় রোগীরা ঘরের কাছেই উন্নতমানের সেবা পান।’
