পরিমাপে গড়মিল, ফিলিং স্টেশনে জরিমানা

দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2026-05-13 ইং
পরিমাপে গড়মিল, ফিলিং স্টেশনে জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পেট্রোলের পরিমাপে গড়মিল পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও মুদি দোকানে তদারকি কার্যক্রম চালানো হয়।


অভিযান চলাকালে মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনের পেট্রোল ইউনিটে পরিমাপে অসঙ্গতি ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৭ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শাহজাহান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট পেট্রোল ইউনিটের যন্ত্রপাতি সঠিকভাবে মেরামত না করা পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে সঠিক পরিমাপ নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)