বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2026-05-13 ইং
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন:

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর ২০২৬-২০২৮ মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির ইউএই প্রতিনিধি ও চুয়াডাঙ্গার সন্তান এসএম শাফায়েত। বিদায়ী কমিটির সহসভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।


কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহসভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।


নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা এবং রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্যের গল্প দেশে পৌঁছে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং প্রবাসে বাংলাদেশের সঠিক ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রেসক্লাব আগামীতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।


সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্তরা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায়ে এবং তাদের স্বার্থ সুরক্ষায় অতীতের মতোই আপসহীন থাকবেন। পরিশেষে, সভায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকল প্রবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)