হজের দম কী, কখন ওয়াজিব হয়?

আপলোড তারিখঃ 2026-05-09 ইং
হজের দম কী, কখন ওয়াজিব হয়? ছবির ক্যাপশন:

হজ একটি অত্যন্ত স্পর্শকাতর ইবাদত| ইহরাম বাঁধার পর থেকে হজের প্রতিটি ধাপ সুনির্দিষ্ট নিয়ম মেনে পালন করতে হয়| হজের কোনো ওয়াজিব কাজ বাদ পড়লে বা ইহরামের নিষিদ্ধ কোনো কাজে লিপ্ত হলে তার প্রতিকার হিসেবে ‘দম’ বা কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়|  নিচে হজের দম ও কাজা-সংক্রান্ত জরুরি মাসআলাগুলো আলোচনা করা হলো: যেসব কাজ বাদ পড়লে দম (কোরবানি) ওয়াজিব হয়: হজের ওয়াজিব কাজগুলোর কোনো একটি সঠিক সময়ে পালন না করলে বা ছেড়ে দিলে তার ক্ষতিপূরণ হিসেবে পশু জবাই বা ‘দম’ দেওয়া আবশ্যক| কাজগুলো হলো: ১. সাফা-মারওয়া সাঈ করা: সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ানো বা সাঈ করা ছেড়ে দিলে| ২. মিকাতের বিধান লঙ্ঘন: হজের মিকাত বা সীমানা পার হওয়ার আগে ইহরাম না বাঁধলে| ৩. আরাফাত থেকে আগে চলে আসা: ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান না করে আগে বেরিয়ে গেলে| ৪. মুজদালিফায় অবস্থান: মুজদালিফায় রাতযাপন বা অবস্থানের ওয়াজিব আমলটি বাদ পড়লে| ৫. মিনায় রাতযাপন: মুজদালিফার পর মিনায় অন্তত দুই রাত অতিবাহিত না করলে| ৬. কঙ্কর নিক্ষেপ (রমি): শয়তানকে পাথর মারার কাজ সম্পন্ন না করলে| ৭. হাদি বা কোরবানি: তামাত্তু ও কিরান হাজিদের জন্য হজের কোরবানি (দমে শোকর) না করলে| ৮. চুল কাটা: সঠিক সময়ে চুল মুণ্ডানো বা ছোট (হলক বা কসর) না করলে| ৯. বিদায়ী তাওয়াফ: মক্কার বাইরের হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ না করে চলে গেলে| হজ নষ্ট হওয়া ও কাজার বিধান: হজের সবচেয়ে বড় সতর্কতার জায়গা হলো ইহরাম অবস্থায় শারীরিক সম্পর্ক বা স্ত্রী সহবাস| এর বিধান অত্যন্ত কঠোর: হজ বাতিল হওয়া: যদি কেউ আরাফাতের ময়দানে অবস্থানের আগে স্ত্রী সহবাসে লিপ্ত হয়, তবে তার হজ নষ্ট বা বাতিল হয়ে যায়| জরিমানা ও কাজা: এ ক্ষেত্রে ওই ব্যক্তির ওপর একটি গরু বা উট জবাই করা ওয়াজিব হয়| শুধু তা-ই নয়, তাকে পরের বছর পুনরায় এই হজ কাজা করা বা নতুন করে আদায় করা আবশ্যক| ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ করা, যেমন—গুনাহের কাজ, তেমনি এটি হজকে অসম্পূর্ণ করে দেয়| তাই হজের সফরে প্রতিটি পদক্ষেপ ও আমল অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা উচিত| সূত্র: প্রশ্নোত্তরে হজ ও ওমরাহ; মুসান্নাফে ইবনে আবি শাইবা

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)