১৬ দিন পর মালয়েশিয়া থেকে ফিরল পিকুল আলীর মরদেহ

স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ

আপলোড তারিখঃ 2026-05-09 ইং
১৬ দিন পর মালয়েশিয়া থেকে ফিরল পিকুল আলীর মরদেহ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে নেমে এসেছে শোকের ছায়া| দীর্ঘ ১৬ দিন পর মালয়েশিয়া প্রবাসী পিকুল আলীর মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে ¯^জনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ| পিকুল আলী ভোগাইল বগাদী গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে| পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন তিনি| পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার পাঠানো অর্থেই চলত সংসার|

পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় ঘুমের মধ্যেই স্ট্রোক করে তার মৃত্যু হয়| আকস্মিক এ মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও ¯^জনদের মাঝে শোকের ছায়া নেমে আসে| তবে আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে দ্রুত মরদেহ দেশে আনা সম্ভব হয়নি| অবশেষে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়| খবর পেয়ে সকাল থেকেই বাড়িতে ভিড় করেন আত্মীয়-¯^জন, প্রতিবেশী ও স্থানীয় মানুষজন| শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকে| বিশেষ করে মায়ের আহাজারিতে উপস্থিত মানুষের চোখেও জল আসে|

স্থানীয়রা জানান, পিকুল আলী ছিলেন ভদ্র, পরিশ্রমী ও মানবিক একজন মানুষ| পরিবারের ভবিষ্যৎ গড়ার ¯^প্ন নিয়ে বিদেশে গেলেও শেষ পর্যন্ত নিথর দেহ হয়ে ফিরতে হলো তাকে| এদিকে প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে| স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন| পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে|


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)