দর্শনায় গ্রামীণ লোকজ খেলাধুলা ও সাধুসঙ্গ

আপলোড তারিখঃ 2026-05-09 ইং
দর্শনায় গ্রামীণ লোকজ খেলাধুলা ও সাধুসঙ্গ ছবির ক্যাপশন:

দর্শনায় আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে ১৪তম সাধুসঙ্গ ও লোকসংস্কৃতি অনুুষ্ঠানে দিনব্যাপী গ্রামীণ লোকজ খেলাধুলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে| গতকাল শুক্রবার দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদ আয়োজিত ১৪তম সাধুসঙ্গ ও লোকসংস্কৃতি অনুুষ্ঠান সম্পন্ন হয়েছে| গ্রামীণ লোকজ খেলাধুলা- লাঠি খেলা, দড়ি টানাটানি, হাড়ি ভাঙা, তেলযুক্ত কলাগাছে ওঠা পরে সন্ধায় আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে সাধুভক্তি ও সাধু সংগীতের মধ্যদিয়ে শেষ করা হয় অনুষ্ঠান|

চুয়াডাঙ্গা জেলার সৃজনশীল ও শিল্পকলা পদকপ্রাপ্ত লোকজ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ধীরু বাউলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী বলেন, এমন আয়োজন করার জন্য ধীরু বাউল ও তার সংগঠনকে ধন্যবাদ|

প্রধান আলোচক দর্শনা পৌর বিএনপির প্রধান সমš^য়ক হাবিবুর রহমান বুলেট বলেন, ‘ধীরু ভাই লোকসংস্কৃতির মধ্যদিয়ে দর্শনা ও চুয়াডাঙ্গাকে ব্যাপক পরিচিতি ঘটিয়েছে|’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. আসলাম উদ্দিন, যুবদল নেতা রফিকুল ইসলাম ব্রাইট, বিএনপি নেতা মমিনুল ইসলাম, আবুল কালাম প্রমুখ| পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ও সাধুসঙ্গে আসা সাধুদেরকে ঘাড়ে গামছা পরিয়ে সম্মান দেওয়া হয়| এরপর সাধুসংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়|


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)