ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মাদক সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)| তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি| বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ ঈশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়|
এসময় সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি কলাবাগান থেকে ৪০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়| অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. জিয়াউর রহমান| একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মেদেনীপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৩/৪-এস এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন| এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. হারুন অর-রশিদ|
এছাড়া গত ৭ মে রাত পৌনে ১০টার দিকে যাদবপুর বিওপির সদস্যরা পার-গোপালপুর এলাকায় একটি ধানক্ষেতের পাশ থেকে ২৪ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেন| উদ্ধারকৃত সিরাপে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড রয়েছে| অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. জিল্লুর রহমান| মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন|
