জীবননগর উথলী ও নতুনপাড়া সীমান্তে বিজিবির অভিযান

ভারতীয় কসমেটিক্স উদ্ধার, যুবক আটক

আপলোড তারিখঃ 2026-05-08 ইং
জীবননগর উথলী ও নতুনপাড়া সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক এবং বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ৫৮ বিজিবির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, গত বুধবার রাত ১০টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭১-এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে মো. রিমন শাহারিয়ার (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি জীবননগর উপজেলার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে। অভিযানে তার কাছ থেকে ২৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নায়েব সুবেদার শ্রী তাপস সরকার। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোবাইল ও সিমসহ আটক আসামিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।


অন্যদিকে, রাত ১০টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৬/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি ড্রাগন বাগান থেকে আসামিবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ইমিটেশন ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেসিও-৯৫৪৪ সুবেদার মো. ফিরোজ খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)