আলমডাঙ্গায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি মাসুদ পারভেজ

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে

আপলোড তারিখঃ 2026-05-08 ইং
আলমডাঙ্গায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি মাসুদ পারভেজ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া-ঘোলদাড়ি-হোসেনপুর-মধুপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘আমরা আলমডাঙ্গা-চুয়াডাঙ্গাবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত। বিগত সরকার আমলে এ অঞ্চলে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। বারবার এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।’


তিনি আরও বলেন, ‘আলমডাঙ্গার একমাত্র ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। অথচ চুয়াডাঙ্গা বেঙ্গল গোটের জন্য বিখ্যাত। এখানে প্রশিক্ষণ ব্যবস্থা, আবাসন, লোকবল ও প্রায় ১০ একর জমি রয়েছে। সরকারের কাছে আমাদের দাবি, প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তর অথবা ভেটেরিনারি ডিপ্লোমা ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে ঘোষণা দেওয়া হোক।’


সংসদ সদস্য আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আজ যে রাস্তাটির কাজ উদ্বোধন করা হলো, আপনারা সবাই কাজের মান ঠিক আছে কিনা সেদিকে নজর রাখবেন।’


জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আলমডাঙ্গার বাস্তবায়নে সড়কটির উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় পাইকপাড়া-ঘোলদাড়ি-হোসেনপুর-মধুপুর সড়কের গুরুত্বপূর্ণ অংশ উন্নয়ন করা হবে। এতে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক উন্নয়ন কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৭৯২ টাকা। বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)