চুয়াডাঙ্গায় মাদক কারবারির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

আপলোড তারিখঃ 2026-05-05 ইং
চুয়াডাঙ্গায় মাদক কারবারির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক কারবারি আমিরুল ইসলাম বাপ্পির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করছে পুলিশ। গত রোববার রাত ১১টার দিকে পৌর এলাকার আরামপাড়ায় অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করা হয়। পলাতক মাদক কারবারি আমিরুল ইসলাম বাপ্পি (৩৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার আরাম পাড়ার মৃত মনোয়ার হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গত দুই সপ্তাহ ধরে বিশেষ মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। ওই অভিযানের অংশ হিসেবে গত রোববার রাতে আরামপাড়ার ওপু মন্ডল নামে এক মাদক ব্যবসয়ীকে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে আরামপাড়ার বাপ্পিকে গ্রেপ্তার করতে আবারও অভিযানে নামে পুলিশ। এসময় বাপ্পি পুলিশের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে তার বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় দুটি ধারালো ছোরা, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি।


এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পলাতক আসামি আমিরুল ইসলাম বাপ্পির নামে মাদকসহ দুটি পৃথক মামলা দায়ের করেছ সদর থানার পুলিশ। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)