ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য পরিষদের অন্যতম সদস্য কবি হাবিবুর রহমান মজুমদারের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘কিছু কথা’ বইয়ের জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল চারটায় স্থানীয় উপজেলা মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সাংগাঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক বিশিষ্ট কবি গোলাম রহমান চৌধুরি। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি এবং প্রবীণ শিক্ষক কথাসাহিত্যিক ওমর আলী মাস্টার।
স্বাগত বক্তব্য দেন লেখক কবি হাবিবুর রহমান মজুমদার। স্বাগত বক্তব্যের পর ‘কিছু কথা’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজম। বিশেষ আলোচক ছিলেন কবি আসিফ জাহান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, উদ্ভাস সাহিত্য পরিষদের সভাপতি কবি কহন কুদ্দুস, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি শিক্ষক জামিরুল ইসলাম ও সাংবাদিক শিল্পী আতিক বিশ্বাস।
কবি সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য দেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জন অলফ, ব্র্যাক ব্যংকের কর্মকর্তা ও সাংবাদিক মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সাহিত্যচর্চা স্থানীয় পর্যায়ে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং নতুন পাঠক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
