দামুড়হুদার গোবিন্দপুরে দেড় বিঘা পেঁপে বাগান কেটে নষ্ট

কৃষকের ৪ লাখ টাকা ক্ষতি, বিচারের দাবি

আপলোড তারিখঃ 2026-05-04 ইং
দামুড়হুদার গোবিন্দপুরে দেড় বিঘা পেঁপে বাগান কেটে নষ্ট ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় শত্রুতার জেরে এক হতদরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী কৃষক ইসরাফিল হোসেন (৫৪) উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বরকত মন্ডলের ছেলে। তিনি জানান, নিমতলা মাঠে ১০ কাঠা এবং বড়গালা মাঠে ১ বিঘা- মোট দেড় বিঘা জমিতে লিজ নিয়ে পেঁপে চাষ করেছিলেন।


ইসরাফিল হোসেন বলেন, গত শনিবার বিকেল ৫টার দিকে বাগান ঘুরে দেখার সময় সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু রোববার সকাল ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তার পুরো পেঁপে বাগান কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, ফলন্ত গাছগুলো নির্মমভাবে কেটে ফেলে রাখা হয়েছে।


তিনি আরও বলেন, ‘আমার নিজের কোনো আবাদি জমি নেই। লিজ নিয়ে চাষাবাদ করি। চার সন্তান নিয়ে সংসার চালাই। এখন সব শেষ হয়ে গেলো, আমি কীভাবে চলবো?’ ভুক্তভোগীর অভিযোগ, এটি একটি পরিকল্পিত ঘটনা। এর আগেও তার ভুট্টা ক্ষেত কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি গরিব মানুষকে স্বাবলম্বী হতে দিতে চান না। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)