অধ্যাপক শেখ সেলিমকে বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-05-04 ইং
অধ্যাপক শেখ সেলিমকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সাংগঠনিক সভা ও সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিমের খণ্ডকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় শহরের শুভতারা ভবনে ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট কাইজার জোয়ার্দ্দার, লাবলু রহমান, লিটু বিশ্বাস, ফজলুল হক, মোহাম্মদ সাহাবুদ্দিন, সাফায়েতুল ইসলাম, নাজিম উদ্দীন, আবু বকর সিদ্দিক, আবুল কাসেম, আছির উদ্দীন কলম, কবি রিগ্যান এসকান্দার ও অধ্যাপক শেখ সেলিমসহ অনেকে।


সভায় বক্তারা চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির ঘোষিত ১৩ দফা দাবির মধ্যে ৫টি দাবি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য কর্মসূচি গ্রহণ করেন। এসব দাবির মধ্যে রয়েছে- চুয়াডাঙ্গা শহরে দ্রুত ওভারপাস নির্মাণ, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, মাথাভাঙ্গা নদী দখল ও দূষণ রোধ, জেলা পরিষদের ডাকবাংলোর লাল ভবনকে স্বাধীনতা ভবন হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন এবং আবুল হোসেন স্মৃতি সাধারণ গণগ্রন্থাগার ও শ্রীমন্ত টাউন হল নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।


এ লক্ষ্যে আগামী ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় এবং ১৭ মে থেকে ২১ মের মধ্যে সরকারি দলের নেতৃবৃন্দ ও চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সভা শেষে নাগরিক কমিটির সদস্যরা সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিমের আমেরিকা গমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানান। সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্য মিলন বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)