নির্বাচনোত্তর দল পুনর্গঠন বিষয়ক মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান

আপলোড তারিখঃ 2026-05-03 ইং
নির্বাচনোত্তর দল পুনর্গঠন বিষয়ক মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সঙ্গে নির্বাচনোত্তর দল পুনর্গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের বাসভবনে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এতে সভাপতিত্ব করেন।


সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, যুগ্ম সম্পাদক মিল্টন,  সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম,  ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ২ নম্বর ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, ৪ নম্বর ওয়ার্ড সিনিয়র সহসভাপতি বদর উদ্দিন ভাদু, সাধারণ সম্পাদক পল্লব আহমদ, ৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ফারুক আহমেদ জোয়ার্দার স্বপন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মিলন আলী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি সহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক আহসান হাবীব বাপ্পি প্রমুখ।


সভায় জেলা সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, সংগঠনকে আরও গতিশীল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। দলের মধ্যে যেকোনো মতপার্থক্য থাকলে তা সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা সবাই মিলে দলকে শক্তিশালী করব।”


পৌর সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, আমরা চুয়াডাঙ্গা পৌর বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা যাতে সক্রিয় থাকতে পারেন সেদিকে নজর দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)