ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আব্দুল জামাল ওরফে আনন্দ নামে এক মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বোয়ালমারী গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জামাল ওরফে আনন্দ (২২) চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের গ্রামের মৃত মওলা বক্সের ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার এসআই প্রণব কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার রাতে বোয়ালমারী গ্রামে অভিযান চালান। অভিযানকালে ট্যাপেন্টাডাল সেবনের সময় তাকে আটক করা। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। গতকাল রাতেই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
