নিষিদ্ধ ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

আপলোড তারিখঃ 2026-04-29 ইং
নিষিদ্ধ ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:

সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর এবার বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি গঠনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৩৪ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে (Bangladesh Students' League) আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়ে পোস্ট করা হয়। এই কমিটিতে সভাপতি হিসেবে পূর্ববর্তী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হুছাইন জ্যাকি এবং সাধারণ সম্পাদক হিসেবে সালেম মো. সোয়েব রিগানের নাম ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন মো. আলী আবরার অপু, নাহিদ হাসান অনিক বিশ্বাস, মো. কানন আহমেদ, সাবিউল হাসান সোহাগ, মো. রায়হানুল ইসলাম, তালহা সেতু, মো. তানভীর আহাম্মেদ, আকিব আহাম্মেদ শিশির, রাকিবুল হাসান নিপ্পন, মো. বিদ্যুৎ স্বাধীন, মনিরুজ্জামান শুভ, মো. রাইসুল ইসলাম আসিফ, মো. আকিবুল হাসান, মো. আরজ, ফারহান রাব্বি, আসিফ মালিক, মো. সুজন আলী, শাহরিয়ার সাজিন, মেহেদী আরাফাত, মো. জিনারুল ইসলাম জেবু, মো. নাজমুল হক এবং মো. হুমায়ুন কবির।


যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম রয়েছে মো. মুন্না আজম, মো. ইসমাইল খলিল উল্লাহ, রেদোয়ান আহমেদ রানা, শেখ ইমতিয়াজ মিজান নিপ্পন, মো. সাকিবুজ্জামান সাকিব, মো. সাব্বির উজ্জামান, মো. বিপুল, পাপন হাসান সবুজ, মো. সাহিদুজ্জামান বিপ্লব ও মনিরুজ্জামান সজীব। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সানজিদ আহমেদ, ইমাদ ওয়াসিম, মো. তুষার ইমরান, মো. খালিদ হাসান, মাহফুজ আমিন, সাদিক বিন হামিদ, আনিসুর রহমান আনিস, নাজমুল হোসেন হৃদয়, মো. মুত্তাকিন আহমেদ স্বদেশ, মো. মুস্তাকিন রহমান ফাহিম এবং প্রচার সম্পাদক মো. তুষার ইমরান ও দপ্তর সম্পাদক হিসেবে মাহফুজ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সন্ত্রাস বিরোধী আইন ২০০৯’ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন সহিংসতা, হত্যাযজ্ঞ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে নিষিদ্ধ সংগঠন হিসেবে এর কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আইনি বৈধতা নেই। সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটিতে মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন মো. জানিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)