মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার

জীবননগরে বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2026-04-29 ইং
মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে| গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান| বিজিবি জানায়, গত সোমবার দিবাগত রাত রাত ১২টা ৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়| সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের বাবুলের খেজুর বাগান থেকে নায়েব সুবেদার শ্রী তাপস সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ৪৪ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপ (মাদক) উদ্ধার করা হয়|

অপর দিকে, একই দিন সকাল ৬টা ১০ মিনিটে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়| সীমান্ত পিলার ৭৭২/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে হাবিলদার মোঃ ইছাববর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন ১৮০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়| উদ্ধারকৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি|

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)