জীবননগরে মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণ

আপলোড তারিখঃ 2026-04-28 ইং
জীবননগরে মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণ ছবির ক্যাপশন:

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জীবননগরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে গতকাল সোমবার দুপুরে জীবননগর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুষ্টিকর খাদ্য-সামগ্রী বিতরণ করা হয় এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, প্রতিবছর ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এসময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে পুষ্টির গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। তিনি আরও বলেন, ‘সব বয়সের মানুষের জন্য পুষ্টিকর খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টি বৈষম্য দূর করতে পারলে একটি সুস্থ ও মেধাবী জাতি গড়ে তোলা সম্ভব।’ এ লক্ষ্যেই মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ এবং তাদের পুষ্টি বিষয়ে সচেতন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, এমওসিএস ডা. সাজিদ হাসান, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা নুর আলম, জীবননগর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ লিয়াকত আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন জীবননগর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)