দামুড়হুদায় তিনতলা থেকে পড়ে শ্রমিক নিহত

আপলোড তারিখঃ 2026-04-26 ইং
দামুড়হুদায় তিনতলা থেকে পড়ে শ্রমিক নিহত ছবির ক্যাপশন:

দামুড়হুদায় রংয়ের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে শাকিল (৩৫) নামের এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শাকিল জয়রামপুর মাঠ পাড়ার ওহিদের ছেলে। 


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার শাকিল দামুড়হুদা উপজেলার জয়রামপুর শাহ পাড়ায় একটি প্রবাসীর বাড়িতে রং করার কাজ করছিলেন। কাজের জন্য ভবনের তিনতলায় ওঠার সময় পা পিছলে পড়ে যান তিনি। এতে মাটিতে পড়ে রক্তাক্ত জখম হন শাকিল। 


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই তার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসা চলাকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।


শাকিল সংসারের অভাব মেটাতে তিনি বিভিন্ন বাড়িতে রংয়ের কাজ করতেন। তাঁর হঠাৎ এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। নির্মাণশ্রমিক ও রং মিস্ত্রিদের কাজের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)