চুয়াডাঙ্গায় ৪র্থ গুরুকার্জ সাধু বাউল মিলন মেলা

আপলোড তারিখঃ 2026-04-26 ইং
চুয়াডাঙ্গায় ৪র্থ গুরুকার্জ সাধু বাউল মিলন মেলা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলপুল সংলগ্ন সাইদুন তলায় গতকাল শনিবার রাত ১০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ গুরুকার্জ সাধু বাউল মিলন মেলা। মেলায় সভাপতিত্ব করেন বিল্লাহ ফকির। 


প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের সম্মতিতে অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। এসময় আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দীন জুরোন শাহ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোকছেদুর রহমান মিল্টন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল করিম পল্লব ও রাজু আহমেদ।


এছাড়া সাধু সংঘের অসংখ্য ভক্তবৃন্দ এই মেলায় উপস্থিত থেকে বাউল গানের সুরে মাতোয়ারা হয়ে ওঠেন। সারা রাত ধরে বাউল সংগীত পরিবেশিত হয় এবং সাধু-ফকিরদের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বিনিময় চলে।


মেলার আয়োজকরা জানান, বাউল ঐতিহ্য ধরে রাখতে এবং সাধু-ফকিরদের মিলনমেলা নিয়মিত আয়োজনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ভক্তবৃন্দ এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন এবং আগামীতেও এ ধরনের মেলা আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজক কমিটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)