আলমডাঙ্গা ও জীবননগরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ

আপলোড তারিখঃ 2026-04-26 ইং
আলমডাঙ্গা ও জীবননগরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ ছবির ক্যাপশন:

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রসার ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে আলমডাঙ্গা ও জীবননগরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ও পুরস্কার বিতরণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

আলমডাঙ্গা:
গতকাল শনিবার আলমডাঙ্গার বিটিম মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বালিকা শাখায় ভোগাইল সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক শাখায় আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হারোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার এহসানুল কবির, সহকারী শিক্ষা অফিসার বকতিয়ার উদ্দিন, রবিউল ইসলাম ও সেলিম রেজা, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী, সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম।
প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, আমাদের শিশুরা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকবে না, তারা খেলাধুলার মাধ্যমেও নিজেদের প্রতিভা বিকাশ করবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা রাখে।

জীবননগর:
একই দিনে সকালে জীবননগর স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। খুদে খেলোয়াড়দের উচ্ছ্বসিত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাঠভিত্তিক খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সবল জাতি গঠনে প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ক্রীড়ামুখী করে তোলা জরুরি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথিরা শিশুদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করেন। 
আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল ইসলাম ও শাহরিয়ার কবির, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলী।
আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টের বাকি খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার সেরা খুদে ফুটবলারদের বাছাই করা হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এলাকার সুনাম বয়ে আনতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)