ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জের কালুপোল রোড থেকে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তারের পর ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে আটক করে পুলিশ। সাজাপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নূর হোসেন (২৯) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শাকিল (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান চলছে। ওই অভিযানের ধারাবাহিকতায় গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার কালোপোল রোডে অভিযান চালায় পুলিশ। এসময় ওই দুই মাদকসেবীকে আটকের পর তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করে আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। এ বিষয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
