ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৪ বছরের এক শিশুর গলা থেকে চেইন ছিনতাই করে পালানোর সময় জিসান মল্লিক নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবাবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটক জিসান মল্লিক (২৮) চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার রতন মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু মাহিয়ার মা আমেনা খাতুন গত তিন দিন ধরে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সন্ধ্যার পর জরুরি প্রয়োজনে নানি জোছনা খাতুনের সাথে নিচে নামছিলো। এসময় পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা ওই ছিনতাইকারী মাহিয়ার গলা থেকে প্রায় ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই ওই ছিনতাইকারীকে তাড়িয়ে আটক করেন সদর থান পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামিল হোসেনসহ সঙ্গীয় ফোর্স। পরে তাকে থানা হেফাজতে নেন পুলিশ।
জিসান মল্লিক নামে ওই চেইন ছিনতাইকারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থান পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই শিশুর মা আমেনা খাতুন বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।
