গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-04-24 ইং
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে আফরান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আফরান একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই মাথাভাঙ্গা নদী হওয়ায় অপর এক শিশুর সাথে খেলতে যায় আফরান। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে নেমে পড়ে সে। কিছু সময় দুই শিশু পানিতে খেলাধুলা করলেও বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদীর পানির নিচ থেকে আফরানের নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। গাংনী থানার পরিদর্শক (ওসি) উত্তম কুমার দাস এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)