আলমডাঙ্গায় পালিত হলো বিশ্ব বই দিবস

আপলোড তারিখঃ 2026-04-24 ইং
আলমডাঙ্গায় পালিত হলো বিশ্ব বই দিবস ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে ‘বিশ্ব বই দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিমগ্ন পাঠাগারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের আনন্দধাম এলাকার কুমার নদের তীরে মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে পাঠক ও সুধীজনেরা বই পড়ার অভ্যাস, এর গুরুত্ব, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ গঠনে বইয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় বক্তারা বলেন, বই জ্ঞানার্জনের অন্যতম প্রধান মাধ্যম এবং এটি মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অনুষ্ঠানে বক্তব্য দেন ইমদাদুল হক, শাহ হাফিজ উদ্দিন, সুলতান মাহমুদ, কাজল আহমেদ, তামিম হোসেন ডালিম, মো. ইউনুছ আলী, তাওহিদুজ্জামান রাব্বি, নাদিউজ্জামান রিজভী, মো. ইফতেখার হোসাইন মাহের, সংগ্রাম মিয়া, বেলায়েত হোসেন বিপু, মো. সালাউদ্দীন, মুহাম্মদ মাহফুজ, শারজিল হাসান, মুনশি মুহাম্মদ আব্দুল্লাহ, তামজিদ হাসান আবির, মুশফিক তরফদার ও মোহাম্মদ আলী।
বক্তারা আরও জানান, স্পেনের লেখক ভিসেন্তে ক্লাভেল আন্দ্রেস প্রথম বিশ্ব বই দিবস পালনের ধারণা দেন। ১৯৯৫ সালে ইউনেস্কো ২৩ এপ্রিলকে ‘বিশ্ব বই দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। সেই থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা, কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)