আলমডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-04-24 ইং
আলমডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিকেআরআইডিপি) আওতায় কালিদাশপুর রেলক্রসিং গেট থেকে শুকতারা ফাউন্ডেশনের চক্ষু হাসপাতাল পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন কুষ্টিয়া এলজিইডির প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান। তিনি বলেন, শুকতারা ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী শেখ আব্দুল কাদির এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, কাজটি যেন সঠিকভাবে সম্পন্ন করা হয় এবং স্থানীয় জনগণকে কাজের মান পর্যবেক্ষণের আহ্বান জানান।


তিনি আরও জানান, প্রকল্পটি তিনটি ধাপে বাস্তবায়িত হবে এবং এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা। প্রাথমিকভাবে শুকতারা ফাউন্ডেশন পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে এবং ভবিষ্যতে এটি মোনাকষা বাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া হাসপাতালের আশপাশে একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।


শুকতারা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আব্দুল কাদির বলেন, এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ জনকল্যাণমূলক। গত ১৫-১৬ বছর ধরে তারা চক্ষু শিবিরের মাধ্যমে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা, অপারেশন ও চশমা প্রদান করে আসছেন। ভবিষ্যতে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে আরও উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে এবং এখানে চিকিৎসকদের ইন্টার্নশিপের ব্যবস্থাও রাখা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রিলেশন আর্কিটেক্ট হোম এ কাজটি বাস্তবায়ন করছে। এর প্রোপাইটর শাকিল হোসাইন রাজু।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডির সিনিয়র প্রকৌশলী রফিকুল ইসলাম, কুষ্টিয়া সদরের সহকারী প্রকৌশলী রেজাওয়ানুর রহমান, আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী তাওহীদুর রহমান, সহকারী প্রকৌশলী আহসানুল হক সাগরসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)