চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে সেমিনারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

পেশাগত নীতি-নৈতিকতার বিষয়ে অবশ্যই জানতে হবে

আপলোড তারিখঃ 2026-04-24 ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে সেমিনারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছবির ক্যাপশন:

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা বিষয়ে চুয়াডাঙ্গায় দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়। শুরুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আব্দুস সবুর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।


তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকগণ সমাজের দর্পন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত নীতি-নৈতিকতার বিষয়ে তাদের অবশ্যই জানতে হবে। এ জন্য আমরা আজ এখানে এসেছি। আমি এখানে না আসলেও পারতাম। তবে বেশকিছু দায়বদ্ধতার কারণে আজ এখানে আসা।’ তিনি আরও বলেন, ‘আপনাদের হাতে দেওয়া প্রশিক্ষণ সহায়িকা বইটি আপনাদের অনেক ক্ষেত্রে সাহায্য করবে। এখানে আইন নিয়মকানুনসহ নানা ধরনের তথ্য আছে, যা আপনাদের কাজকে সহজ করে তুলতে পারে।’


প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম উক্ত প্রশিক্ষণ সহায়িকা বইটির বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এবং সাইবার সুরক্ষা, বাংলাদেশ শ্রম আইন, বাংলাদেশর সংবিধানসহ বইটির গুরুত্বপূর্ণ বিষয় গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আলোচনা পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা, পেশাগত দায়িত্ববোধ এবং গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন, ফলে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপণ, যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভী, সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, রিপন হোসেন, নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিম ও নাজমুল ইসলাম সামি, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম আলাউদ্দিন, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচিসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)