দালাল আসমানকে ৫ হাজার টাকা জরিমানা : ম্যাজিস্ট্রেটের কাছে দালালদের নাম বলাই বেধড়ক মারপিট

আপলোড তারিখঃ 2017-11-19 ইং
দালাল আসমানকে ৫ হাজার টাকা জরিমানা : ম্যাজিস্ট্রেটের কাছে দালালদের নাম বলাই বেধড়ক মারপিট ছবির ক্যাপশন:
রোগী ভাগিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে অতিরিক্ত অর্থ আদায় : চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরিক্ষা-নিরিক্ষার জন্য অতিরিক্ত টাকা আদায়ের দায়ে আকাশ ওরফে আসমান নামের একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ১২টার দিকে হাসপাতাল চত্বরে অভিযান পরিচালনা করে তাকে এ অর্থদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। রোগীদের ভুলিয়ে ভালিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অপরাধে স্থানীয় একটি ডায়াগস্টিক সেন্টারের দালাল আকাশ ওরফে আসমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী। ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসমান হাসপাতালে আসা আরও কয়েকজন দালালের নাম বললে তা লিপিবদ্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতাল চত্বরেই আসমানকে বেধড়ক মারপিট করে ডায়াগনস্টিক সেন্টারের চিহ্নিত কয়েকজন দালাল। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গার গ্রামের পূর্বপাড়ার কাশেমের মেয়ে আসমা খাতুন ও সোনাতনপুরের মাসুমের স্ত্রী মেনু খাতুন (২২) গতকাল সকালে সদর হাসপাতালে টিকিট কেটে ডা. রবিউল ইসলামের কাছে যায়। চিকিৎসক তাদের দুজনের সমস্যার কথা শুনে রক্ত পরিক্ষা করনোর জন্য হাসপাতালের ১১৬ নাম্বার রুমে যেতে বলেন। এ সময় আসমান এসে ওই দুই নারীকে ভুলিয়ে ভালিয়ে হাসপাতাল রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এর মধ্যে আসমা খাতুনকে চিকিৎসক শুধু রক্তের পরিক্ষা দিলে ‘ইউরিক এসিড’ নামক একটি পরিক্ষা করানো হয়। ফলে আসমার নিকট থেকে ৫০০ টাকা হাতিয়ে নেয় আসমান। এদিকে, মেনু খাতুনকে রক্ত পরিক্ষা করিয়ে তার নিকট থেকে ২০০ টাকা নেয়া হয়। চিকিৎসক হাসপাতালে ১১৬ নং কক্ষে পরিক্ষা করাতে বললেও তাদের বাইরে নিয়ে পরিক্ষা করানোই সন্দেহ হয় ওই দু’নারীর। পরে তারা বিষয়টি হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আরএমও শামিম করিবকে জানায়। পরে দালাল আসমানকে আটক করে পুলিশ। পরে খবর পেয়ে হাসপাতালে চত্ত্বরে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী। এ সময় দালাল আসমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে দু’রোগির নিকট নেওয়া ৭শ’ টাকাও আদায় করা হয়। এসময় আসমান বলে, ‘স্যার শুধু আমি একাই এই কাজ করিনা, এছাড়া সাঈদ, তুষার, সাইফুলসহ আরও কয়েকজন মহিলাও এই কাজ করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের নাম লিখে চলে যান। পরপরই হাসপাতালে ছুটে আসে চিহ্নিত দালাল রঞ্জু, তুষার ও সাঈদ। তারা আসমানের কাছে জানতে চায় ম্যাজিস্ট্রেটের কাছে কেন তাদের বলা হলো। এই বলে হাসপাতাল চত্বরেই আসমানকে বেদম মারপিট করে চলে যায় তারা। এ ঘটনার পরপর আসমানও হাসপাতাল থেকে চলে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)