জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2026-04-24 ইং
জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

নানা আয়োজনে জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জীবননগর প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।


জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিউদ্দিন শফি ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব সানোয়ার হোসেন।


সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ শহিদুল ইসলাম, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, আবু বক্কর, আল আমীন, মনিরুজ্জামান রিপন, আহমদ সগীর, সম্রাট হোসেন, সজীব হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাকিম, এম আই আতিয়ার, উজ্জ্বল মিয়া, রকি প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফয়সাল মাহাতাব মানিক বলেন, ‘জীবননগর প্রেসক্লাব দীর্ঘ ৫২ বছর ধরে এলাকার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সত্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান কবীর বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা একটি সুস্থ সমাজ গঠনে অপরিহার্য। জীবননগর প্রেসক্লাব ভবিষ্যতেও জনগণের কথা তুলে ধরবে- এই প্রত্যাশা রাখি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)