ছবির ক্যাপশন:
জীবএনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর স্বরণে শহিদ শামসুজ্জামান ডাবলু স্মৃতি জীবননগর পৌর ওয়ার্ডভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ, পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, জীবননগর পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহাজান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্যসচিব মোকলেছুর রহমান রাসেল, পৌর আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, ছাত্রনেতা রাসেল, তৌফিকুজ্জামান শ্রাবণ, রিংকু, ফরহাদ প্রমুখ। উদ্বোধনী ম্যাচে গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ৪ নম্বর ওয়ার্ডকে হারিয়ে জয়লাভ করে ৮ নম্বর ওয়ার্ডের দল।
