আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীকে পাখিভ্যান প্রদান

আপলোড তারিখঃ 2026-04-23 ইং
আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীকে পাখিভ্যান প্রদান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম রকিকে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান প্রদান করা হয়েছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে রকির হাতে পাখিভ্যানটি তুলে দেওয়া হয়। জীবিকার জন্য সংগ্রাম করে যাওয়া রকির জন্য এই সহায়তা নতুন আশার আলো হয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।


পাখিভ্যান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা শফি উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড আমির আব্দুর রহিম ও সেক্রেটারি রুস্তম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। রকির মতো সংগ্রামী মানুষদের স্বাবলম্বী করতে পারলে সেটিই প্রকৃত মানবসেবা। পৌর আমির মাহের আলী বলেন, এটি শুধু একটি সহায়তা নয়, বরং একজন মানুষের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা। এই ভ্যানের মাধ্যমে রকি নিজের জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


সহায়তা পেয়ে রকি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)