চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2026-04-23 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক বেল্টু নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের জাফরপুর মোড়ে অভিযান চালিয়ে ৩ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেন। সাজাপ্রাপ্ত বেল্টু (৩৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার  জাফরপুর গ্রামের মৃত বিশাীত মন্ডলের ছেলে।


জানা গেছে, চুয়াডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। ওই অভিযানের ধারাবাহিকতায় গতকাল চুয়াডাঙ্গা সদর থান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রসনজিৎ সঙ্গীয় ফোর্সসহ জাফরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেল্টুকে ৪ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। সদর থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)