ঝিনাইদহে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি

ফিলিং স্টেশনের মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2026-04-22 ইং
ঝিনাইদহে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ছবির ক্যাপশন:

বাড়তি দামে গ্যাস বিক্রি করায় ঝিনাইদহের বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার জরিমানার টাকা আদায় করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের। জানা যায়, গত ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকরের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই বাড়তি দামে গ্যাস বিক্রি করে ঝিনাইদহ সদর উপজেলার বিশমাইল এলাকার বিএম অটোগ্যাস স্টেশন।


এ ঘটনায় গত ৫ এপ্রিল সোহাগ নামে এক গ্রাহক জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সেই অভিযোগের শুনানি শেষে বিএম অটোগ্যাস স্টেশনের ম্যানেজার নাসির উদ্দিনকে দোষী সাব্যস্ত করা হয় এবং বিএম অটোগ্যাস স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযোগকারী সোহাগ হোসেন বলেন, তার কাছ থেকে ২ হাজার টাকার গ্যাসে ৪৫০ টাকা বেশি নিয়েছিল বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন। সেই প্রমাণ তার কাছে থাকায় তিনি ভোক্তা অধিকারে অভিযোগ করেন এবং পুরস্কার হিসেবে ১২৫০ টাকা পান।


এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, অনিয়ম করায় বিএম অটোগ্যাসের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তীতে যেন এই ধরনের কাজ তারা না করে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)